মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭
DristyTV

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার

D
Dristy TVপ্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩৮
পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে শহরের আমিন বাজার এলাকায় এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়। টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

টাঙ্গাইলের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, এম আরফান খান অ্যান্ড কোং ফিলিং স্টেশনের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান চালানোকালে দেখা যায়, ডিজেল ও পেট্রোল প্রতি ৫ লিটারে প্রায় ৩৩০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। পরে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান, অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহায়তা করে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পরিমাপে জ্বালানি তেল কম :: জরিমানা ৫০ হাজার | DristyTV