গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির পর স্পিকারকে জামায়াতের চিঠি

দৃষ্টি নিউজ:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনকেও আলাদা চিঠি দেয় জামায়াত। বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার চিঠিটি পাঠিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এ কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত ২২ জুলাই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গোলাম পরওয়ার স্পিকারকে লেখা চিঠিতে বলা হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি তার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হলো। চিঠির অনুলিপি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
গাজী নজরুল ইসলাম জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ নিয়ে কী ধরনের সাংবিধানিক বা আইনগত পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখন স্পিকারের সিদ্ধান্তের দিকে নজর থাকবে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫ জন
২৩/০৭/২০২৬

দেশের বাজারে সোনার দাম বাড়ল
২২/০৭/২০২৬

টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন
০২/০৭/২০২৬

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস :: ১৮৬৭ সালের আইন রহিত
৩০/০৬/২০২৬

মাছ চাষে বিশ্বসেরা পাঁচে বাংলাদেশ
২৭/০৬/২০২৬

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসছে
১৬/০৬/২০২৬
