রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ | প্রিন্ট:
এলপিজি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা

দৃষ্টি রিপোর্ট:
চলতি বছরের এপ্রিল মাসে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৭২৮ টাকা। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে এলপিজির নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
দেশে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়িয়েছে বিইআরসি। ১৭ টাকা বাড়িয়ে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ টাকা ৭৭ পয়সা।
গত ২ মার্চ সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়েছিল। এছাড়াও ভোক্তা পর্যায়ে ৩ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

টাঙ্গাইলে মোটরসাইকেল বিক্রিতে ধস
০১/০৪/২০২৬

ঋণ বিতরণে এক হাজার কোটি টাকা পাচ্ছে বিএইচবিএফসি
২৬/০৩/২০২৬

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা
২৬/০৩/২০২৬

ঈদের মাসে ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ২৮৩ কোটি ডলার
২৬/০৩/২০২৬

মধ্যপ্রাচ্য সংকটে জরুরি সহায়তার ঘোষণা এডিবির
২৬/০৩/২০২৬

ছুটি শেষে দর পতনে লেনদেন শুরু
২৬/০৩/২০২৬