‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৃষ্টি নিউজ:
নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু করেছে বিএনপির সরকার। এই কার্ড পাওয়া কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনাসহ ১০ ধরনের সুবিধা পাবেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখের মাহেন্দ্রক্ষণে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ওই কার্ড বিতরণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই কার্যক্রম উদ্বোধনের সময় তিনি স্থানীয় ১৫ জন কিষান–কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
প্রথম ধাপে সারা দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, বিশেষ অতিথি রয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু)। শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন।
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তাঁর টাঙ্গাইলে প্রথম সফর। তাই দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, কার্ডধারী কৃষকরা ১০ ধরনের সরাসরি সুবিধা পাবেন-
১. সরাসরি সরকারি ভর্তুকি ও নগদ প্রণোদনা।
২. ন্যায্যমূল্যে সার, বীজ ও উন্নত মানের কীটনাশক।
৩. সহজ শর্তে ও স্বল্প সুদে কৃষিঋণ।
৪. প্রথমবারের মতো প্রবর্তিত ‘শস্য ও কৃষি বীমা’।
৫. ন্যায্যমূল্যে সেচ সুবিধা।
৬. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য এড়িয়ে সরাসরি সরকারি ক্রয়কেন্দ্রে পণ্য বিক্রির সুযোগ।
৭. আধুনিক কৃষিযন্ত্রপাতির (ট্রাক্টর, হার্ভেস্টার) সহায়তা।
৮. উন্নত চাষাবাদের ওপর বিশেষ প্রশিক্ষণ।
৯. আবহাওয়া ও রোগবালাই দমনের পূর্বাভাস সরাসরি মোবাইলে প্রাপ্তি।
১০. সোনালী ব্যাংকের মাধ্যমে সরাসরি আর্থিক অন্তর্ভুক্তি।
কৃষক কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষকদের একটি ডাটাবেজ তৈরি এবং সরাসরি সরকারি প্রণোদনা ও সহায়তা পৌঁছানো সহজ হবে বলে আশা করছে কৃষি মন্ত্রণালয়।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

শেষ মুহূর্তে জমে উঠেছে টাঙ্গাইলের বৃহত্তর গোবিন্দাসী গরুর হাট
২৬/০৫/২০২৬

ভাইরাল সেই ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায়
২৬/০৫/২০২৬

শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন
১৬/০৪/২০২৬

বর্তমান সংসদের এমপিদের ঋণ ১১ হাজার কোটি টাকা
০৬/০৪/২০২৬

সোনা-রুপার দাম কমেছে
০৬/০৪/২০২৬

যুদ্ধ ও মন্দার প্রভাবে পোশাক রপ্তানিতে ধস
০৫/০৪/২০২৬
