রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৫ মে, ২০২৬ | প্রিন্ট:
ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে ব্যক্তি আটক

ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার(৪ মে) মধ্যরাতে উপজেলার ঘাটান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার তৈরি কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু, চাপাতি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেন ছেলে মনির ওরফে ন্যাংড়া মনির, কালিহাতী উপজেলার শ্যামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আ. আজিজের ছেলে মাসুদ।
ভূঞাপর থানা অফিসার ইনচার্জ(ওসি) সাব্বির রহমান জানান, পৌরসভার ঘাটান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করা হয়।
এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের আটকে অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতি ও মাদক আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ভূঞাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

নাগরপুরে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
০৫/০৫/২০২৬

যমুনার তীর-চর কাটার দায়ে ১১ যন্ত্রাদি জব্দ-জরিমানা ও কারাদণ্ড
০৫/০৫/২০২৬

তামাক পণ্যের কর ও বর্ধিত মূল্যের দাবিতে মানববন্ধন
০৪/০৫/২০২৬

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
০৪/০৫/২০২৬

ভূঞাপুরে পুনঃখালখননের উদ্বোধন
০৩/০৫/২০২৬

টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
০৩/০৫/২০২৬
