ভূঞাপুরে পুনঃখালখননের উদ্বোধন

ভূঞাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খুপিবাড়ী এলাকায় হতদরিদ্রের কর্মসংস্থানের লক্ষে পুনঃখালখনন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। রোববার(৩ মে) সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি প্রধান অতিথি হিসেবে ওই খালপুনঃখননের উদ্বোধন করেন।
সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা সরকারের আমলে আমি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলাম সে সময় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী বাজারের খালটি প্রশস্তকরণ করা হয়েছিল এবং তার পাশেই যমুনা নদীর সাথে সংযোগস্থল স্থাপন করার ফলে এলাকার কৃষকরা এ খালটির যথাযথ সুফল ভোগ করেছিল। এখন খালটি সংস্কারের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে খালের প্রবাহ উন্মক্ত করেনি। খালগুলো বেশি ভাগই ময়লা আর্বজনায় সয়লাভ এবং দখল হয়ে গেছে। আজ খুপিবাড়ীর খাল পুনঃখননের কাজ শুরু হলো। গোবিন্দাসীর খালটির বিষয়ে বাজারের সকলের সাথে আলোচনা করে দখলসহ ভরাট হওয়া খালটি পুনঃখনন করা হবে। সেই সাথে দখলকারীদের উৎখাত করতে হবে। ইতোমধ্যে এই গোবিন্দাসী বাজারের খালটি পুনঃসংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাব্বির রহমান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, গোবিন্দাসী ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান জামিল (মিন্টু), ইউনিয়ন যুবদল নেতা মাসুদ রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর

টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
০৩/০৫/২০২৬

সাংবাদিকতায় আজীবন সম্মাননা পেলেন শফিক রেহমান
০৩/০৫/২০২৬

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে
০৩/০৫/২০২৬

ইরানের ১৪ প্রস্তাব :: ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষের আহ্বান
০৩/০৫/২০২৬

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাইক চালক নিহত
০৩/০৫/২০২৬

কিশোর গ্যাংয়ের আঁতুড়ঘর সমাচার
০২/০৫/২০২৬
