রবিবার ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩, ১৬ জিলকদ ১৪৪৭
DristyTV

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

D
Dristy TVপ্রকাশ: ৩ মে, ২০২৬ সকাল ০৬:৫৮
১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

দৃষ্টি রিপোর্ট:

দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সেসব এলাকার নদীবন্দরে দেওয়া হয়েছে সতর্কতা সংকেত। রোববার (৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন- ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে | DristyTV