শুক্রবার ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৮ জিলকদ ১৪৪৭
DristyTV

ভাসানী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তিন বন্ধুর পদোন্নতি

D
Dristy TVপ্রকাশ: ১৫ মে, ২০২৬ সকাল ১১:৩৭
ভাসানী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তিন বন্ধুর পদোন্নতি

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ১ম ব্যাচের তিন শিক্ষার্থী এক সঙ্গে সোনালী ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে পদোন্নতি পেয়েছেন। সম্প্রতি প্রকাশিত পদোন্নতির ফলাফলে তাঁরা এ সাফল্য অর্জন করেন বলে বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত বিভাগের অ্যালামনাই সূত্রে জানা যায়।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হচ্ছেন- মো. আরিফুল আলম, আতিয়া আক্তার এবং আব্দুল্লাহ আল মামুন। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের প্রথম ও আইসিটি বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তাঁদের এই অর্জনে ভাসানী বিশ্ববিদ্যালয় আইসিটি অ্যালামনাই, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যাংকার্স ফোরাম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

বিভাগের অ্যালামনাই কমিটি জানায়, তাদের এই সাফল্য বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

ভাসানী বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের তিন বন্ধুর পদোন্নতি | DristyTV