টাঙ্গাইল জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইল জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং চিকিৎসার্থে ব্যক্তি পর্যায়ে অনুদানের অংশ হিসেবে ৫৬জন ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার(২৩ মে) জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ওই চেক বিতরণ করেন।
জেলা পরিষদ সূত্রে জানা যায়- অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মেয়ের বিয়ে, চিকিৎসা, লেখাপড়া, ঘরনির্মাণ, খেলাধুলা ইত্যাদি কাজের জন্য ৫৬ ব্যক্তির মাঝে ৭ লাখ ৫৫ হাজারা টাকার চেক বিতরণ করা হয়।
ওই চেক বিতরণকালে অন্যদের মধ্যে জেলা পরিষদেরপ্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন, হিসাব রক্ষক এসএম তারিকুল হাসানাত প্রমুখ উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির জানান, গণমানুষের কল্যাণে বিএনপি সরকার অত্যন্ত আন্তরিকতার সাথে নিরলসভাবে নানা উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। একই সঙ্গে মানুষের প্রয়োজন ও সময়ের চাহিদা মেটাতে নানা পরিকল্পনাগ্রহণ করছে।
তিনি জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নেও প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক। প্রধানমন্ত্রীর একান্ত অনুসারী হিসেবে তিনিও মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছেন। তাঁরই অংশ হিসেবে ৫৬ ব্যক্তির মাঝে ৭ লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ
২০/০৪/২০২৬

রাজনীতিতে সক্রিয় হতে সময়ের অপেক্ষায় আছেন সাকিব
০৬/০৪/২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে যা বললেন মন্ত্রী
০৫/০৪/২০২৬

জাতীয় কাউন্সিলে সাংগঠনিক কর্মকান্ড বিস্তৃতের সিদ্ধান্ত বিএনপির
০৫/০৪/২০২৬

ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা বিএনপি নেতার
০৪/০৪/২০২৬

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন উপলক্ষে জেলায় আনন্দের ঢেউ বইছে : প্রতিমন্ত্রী টুকু
০৩/০৪/২০২৬
