সব খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

দৃষ্টি রিপোর্ট:
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, আমরা বড় বাজেট দিয়েছি তার কারণ হলো- আমাদের সরকার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থার উপর, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতসহ সকল খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে। আমরা যে শূন্য অর্থনীতি নিয়ে শুরু করেছি তারপরও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সরকার দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক খাতকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে। বাজেটে তার প্রতিফলন ঘটেছে। শনিবার (১৩ জুন) বিকালে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আহমেদ আযম খান বলেন, গত দুইদিন আগে আমাদের সরকারের প্রথম বাজেট ঘোষণা হয়েছে। সেই বাজেটেও আমাদের অর্থমন্ত্রী বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে বিস্তারিত বলেছেন। ইতোমধ্যে আপনারা জেনে গেছেন, আগামি বছরই বাংলাদেশের সবগুলো উপজেলায় বাসাইল-সখীপুরসহ যে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সেগুলো ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত হবে। সেজন্যে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যান্য সকল সুযোগ-সুবিধা তৈরি করে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতাল করা হবে।
তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের ছোবল পড়েনি কোথায়? যে কারণে সমস্ত খাত ছিন্নভিন্ন হয়ে গেছে। সার্ভিস তলানিতে চলে গেছে। আমরা কেবল মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। আশাকরি একটি পর্যায়ে আবার আমরা সেই পর্যায়ে উন্নীত হতে পারব।
এসময় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহেনা পারভিন, সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই
০২/০৬/২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী
৩০/০৫/২০২৬

টাঙ্গাইল জেলা পরিষদের অনুদানের চেক বিতরণ
২৩/০৫/২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ
২০/০৪/২০২৬

রাজনীতিতে সক্রিয় হতে সময়ের অপেক্ষায় আছেন সাকিব
০৬/০৪/২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের বিষয়ে যা বললেন মন্ত্রী
০৫/০৪/২০২৬
