প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই

দৃষ্টি নিউজ:
দেশের প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। সোমবার (১ জুন) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন নিশ্চিত করে জানান, তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় সোমবার হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি এক মেয়েসহ অসংখ্য স্বজন-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। একপর্যায়ে তিনি চলাচলের ক্ষমতা ও বাকশক্তি হারিয়ে ফেলেন। এর আগে তিনি কয়েক বছর ধরে হুইল চেয়ারে চলাচল করতেন। এরপর প্রায় দুই বছর তিনি শয্যাশায়ী ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার গুরুতর অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখা হয়।
ভোলার রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সরকারে দুই মেয়াদে মন্ত্রী ছিলেন। ১৯৯৬ সালের নির্বাচনে গঠিত আওয়ামী লীগ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত শেখ হাসিনার সরকারের মন্ত্রিসভায় বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিবের দায়িত্ব পালন করা তোফায়েল নয় বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু
১০/০৭/২০২৬

থ্রি-পিস পরে ব্রাজিলের জয় উদযাপনে বিএনপি নেতা বহিষ্কার
০৫/০৭/২০২৬

আ’লীগের অপপ্রচারের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ
২৩/০৬/২০২৬

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর ছাত্রদলের মিছিল
২১/০৬/২০২৬

ধর্মীয় প্রতিষ্ঠানে ৫০ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ
২০/০৬/২০২৬

সব খাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছে সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
১৪/০৬/২০২৬
