ওয়ালটনের ক্রেতা সুরক্ষার অর্থ বিতরণ

দৃষ্টি রিপোর্ট:
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড ওয়ালটন গ্রুপের কিস্তিতে পণ্য কেনা ক্রেতা সুরক্ষায় দেড় লাখ টাকা পেলেন মৃত শফিকুল ইসলামের দুই মেয়ে। গত মঙ্গলবার (২১ জুলাই) বিকালে টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়াস্থ বড়কালিবাড়ী পুকুর পাড়ে ওয়ালটন প্লাজা-১ এর উদ্যোগে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা’ নীতিতে মৃত্যু সহায়তার নগদ দেড় লাখ টাকা গ্রহণ করেন মরহুমের দুই মেয়ে নবনী ও লিভা।
ওয়ালটন গ্রুপের ক্রেতা মৃত্যু সহায়তার টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর দৌহিত্র ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ্ সালেহ্ মোহাম্মদ শাফী ইথেন, পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সুজাউল করিম মানিক, ওয়ালটন গ্রুপের চিফ ডিভিশনাল অফিসার(ডিভিশন-২) মো. শাহাদত হোসেন, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার(ডিভিশন-২) মো. ওবায়দুর রহমান তালুকদার, প্রজেক্ট ইনচার্জ নাহিদ, রিজিওনাল সেলস ম্যানেজার(টাঙ্গাইল এরিয়া) এসএম হাসানুল আউয়াল, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার(টাঙ্গাইল এরিয়া) মো. রেজাউল করিম, ওয়ালটন প্লাজা আদালত রোড টাঙ্গাইলের সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার অনুপ কুমার সাহা প্রমুখ।
সহায়তা গ্রহণকালে মরহুম শফিকুল ইসলামের শ্বশুর ও ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর ওয়াজেদ হোসেন লিউ, মরহুমের বন্ধু ও বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী বিদ্যুৎ ধর, মিষ্টান্ন ব্যবসায়ী সুমন ঘোষসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

দুই লাখ কোটি টাকা ঘাটতি নিয়ে সংসদে নতুন বছরের বাজেট পাস
৩০/০৬/২০২৬

বাজেট দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে :: সিপিডির মিডিয়া ব্রিফিং
১২/০৬/২০২৬

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ
১১/০৬/২০২৬

ইব্রাহিমাবাদ-টাঙ্গাইল রুটে জামালপুর এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবি
০৯/০৬/২০২৬

টাঙ্গাইল চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন বেনজির আহমেদ টিটু
০৭/০৬/২০২৬

তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সের নির্বাচন সম্পন্ন
০৪/০৬/২০২৬
