শনিবার ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৭ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

গাড়াইলদহ বাওড়ে মাছের পোনা অবমুক্তকরণ

D
Dristy TVপ্রকাশ: ১৩ জুন, ২০২৬ সকাল ১১:১৯
গাড়াইলদহ বাওড়ে মাছের পোনা অবমুক্তকরণ

দৃষ্টি রিপোর্ট:

দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে এবং মাছের চাহিদা পূরণে টাঙ্গাইলের ৮টি জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার(১৩ জুন) সকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি সদর উপজেলায় গাড়াইলদহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত করে ওই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতি মন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, দেশীয় জাতের মাছ টিকিয়ে রাখতে ও মাছের উৎপাদন বাড়াতে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে সরকারি জলাশয়, পুকুর, বিল, হাওড়-বাওড় এবং ব্যক্তি পর্যায়ের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

তিনি বলেন, টেকসই মৎস্য চাষ ও জল ব্যবস্থাপনার কোন বিকল্প নেই। এটি স্থানীয় অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া, মৎস্য অধিদপ্তরের সদর উপজেলা সিনিয়র কর্মকর্তা আইয়ুব আলী সহ জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশ, টাঙ্গাইল সদর উপজেলার ৮টি জলাশয়ে আড়াই লাখ টাকা ব্যয়ে ৬৯৪.৪৪ কেজি দেশীয় জাতের রুই, কাতল ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।