আজ-বৃহস্পতিবার ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২, ১৪ শাওয়াল ১৪৪৭

নাগরপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন

D
Dristy TVপ্রকাশ: ২ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪৪
নাগরপুরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে চলতি (খরিপ-১) মৌসুমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ওই কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি ও সাবেক ভিপি মো. আরিফুল ইসলাম নবা।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সভাপতি মো. আলতাফ হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম রাশেদুল হাসান, মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মোমিন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমান প্রমুখ।

প্রকাশ, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১ হাজার ৫০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ৩৫০ জন পাট চাষিকে ১ কেজি বীজ ও ১০ কেজি সার, ৪০০ জন তিল চাষিকে ১ কেজি বীজ ও ১৫ কেজি সার এবং ৩০০ জন উফশী আউশ ধান চাষিকে ৫ কেজি বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়।