টাঙ্গাইলের মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে
সেতুতে টোল আদায় দুই কোটি টাকা

দৃষ্টি রিপোর্ট:
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন রাজধানীমুখী মানুষ। এতে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। একই সঙ্গে গণপরিবহনের সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা।
পুলিশ ও সড়ক সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক দিন ধরেই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। রোববার(৩১ মে) দিনগত রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৩৯২টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ১ লাখ ৬৯ হাজার ৪০০ টাকা।
সোমবার (১ জুন) সকালে সরেজমিনে যমুনা সেতু পূর্ব গোলচত্বর, এলেঙ্গা, রাবনা, নগরজালফৈসহ বিভিন্ন বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, রাজধানীমুখী যাত্রীদের চাপ রয়েছে। তবে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও কোথাও কোনো যানজট বা যানবাহনের ধীরগতি দেখা যায়নি।

কালিহাতী উপজেলার নারান্দিয়ার রফিকুল ইসলাম জানান, ঢাকায় যাওয়ার জন্য প্রায় এক ঘণ্টা ধরে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন। ভালো বাসের জন্য দাঁড়িয়ে আছেন- প্রচ- গরমে কষ্ট হচ্ছে। এছাড়া আড়াইশ টাকার ভাড়া ৫০০ টাকা চাওয়া হচ্ছে।
গাবতলীগামী যাত্রী হেনা বেগম জানান, ঈদের আগেও বাড়তি ভাড়া দিয়ে বাড়িতে এসেছিলেন। এখনো অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। তার মতো সাধারণ মানুষকে সব সময়ই ভোগান্তি পোহাতে হয়- আক্ষেপের সুর তার গলায়।
বাসেক’র যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা নির্বিঘœ রাখতে যমুনা সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি টোলবুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য আলাদাভাবে দুই পাশে দুটি করে বুথ রয়েছে। যানবাহনের চাপ বাড়লেও সেতু এলাকায় কোনো যানজট নেই।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
৩১/০৫/২০২৬

জেনে নিন- এ সপ্তাহের রাশিফল
৩০/০৫/২০২৬

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
১৮/০৪/২০২৬

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নিরাপত্তা নিশ্চিতের দাবি
১৭/০৪/২০২৬

মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬

কৃষক সচ্ছল থাকলে দেশ ভালো থাকবে :: প্রধানমন্ত্রী
১৪/০৪/২০২৬
