টাঙ্গাইলের কারাগারেও বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার ছোঁয়া

দৃষ্টি রিপোর্ট:
ফিফা আয়োজিত বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা এখন পুরো বিশ্বজুড়ে। টাঙ্গাইল জেলা কারাগারের চার দেয়ালের ভেতরেও সেই আনন্দের ছোঁয়া এবার লেগেছে। কারাবন্দীদের বিশ্বকাপ ফুটবলের আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
কারাগার সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকা মহাদেশে চলমান বিশ্বকাপ ফুটবলের আমেজ থেকে যেন বন্দীরা বঞ্চিত না হন- সেজন্য টাঙ্গাইল জেলা কারাগারের ১৮টি ওয়ার্ডেই নতুন টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে বন্দীরা সরাসরি বিশ্বকাপের ম্যাচগুলো দেখার সুযোগ পাবেন।
এ বিষয়ে টাঙ্গাইলেল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান, তিনি নিয়মিত জেলা কারাগার পরিদর্শনে গেলে কারাবন্দীরা তাঁর কাছে বিশ্বকাপ ফুটবল দেখার আকুতি জানান। একজন স্বাভাবিক মানুষের মতো কারাবন্দীদেরও খেলাধুলার আনন্দ উপভোগ করার অধিকার রয়েছে- এই মানবিক তাড়না থেকেই তিনি দ্রুত কারাগারে টিভি স্থাপনের উদ্যোগ নেন।
টাঙ্গাইল জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন জানান, কারাগারে টেলিভিশন চালুর পর থেকে বন্দীদের মাঝে উপচে পড়া আনন্দ ও ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। এই উদ্যোগের ফলে বন্দীদের মানসিক অবস্থার উন্নতির পাশাপাশি কারাগারের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বিশ্বকাপ ফুটবলের সূচি প্রকাশ করেছে ফিফা
১০/০৬/২০২৬

মেসি-রোনালদো থেকে ইয়ামাল-এমবাপ্পে, বিশ্বকাপে নজর কাড়তে পারেন যারা
০৮/০৬/২০২৬

পানামাকে উড়িয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়াল ব্রাজিল
০১/০৬/২০২৬

জোড়া গোলে রাজসিক প্রত্যাবর্তন রোনালদোর
০৬/০৪/২০২৬

যমুনার বালুচরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
০১/০৪/২০২৬

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বিএসসিএফের ঈদ আনন্দ উৎসব
২৬/০৩/২০২৬
