রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৭ মে, ২০২৬ | প্রিন্ট:
একদিনে হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

দৃষ্টি নিউজ:
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ২৩৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৮৬ জন, গত ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ২০৮ জন।
১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ হাজার ৯১২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৮ হাজার ২৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে এক জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ১১ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৭৯ জনের মৃত্যু হয়েছে।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান
১৬/০৫/২০২৬

বাসাইলে কৃষক হত্যায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
১৬/০৫/২০২৬

টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত
১৬/০৫/২০২৬

গোপালপুর উপজেলা যুবদল নেতাকে বহিষ্কার
১৫/০৫/২০২৬

সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে টাঙ্গাইলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে :: প্রতিমন্ত্রী টুকু
১৫/০৫/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য শহিদুল ইসলাম
১৫/০৫/২০২৬
