নাগরপুরে অবৈধ ড্রেজার চালানোর দায়ে জেল-জরিমানা

নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং সড়ক পরিবহন আইন বাস্তবায়নে সাঁড়াশি অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ মে) উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন, নাগরপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।
জানা যায়, উপজেলার ভাদ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে সড়ক পরিবহন সংরক্ষণ আইন, ২০১৮-এর ৪ ও ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে মো. সজীব খানকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডিত সজীব খান উপজেলার টেংরীপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে।
একই দিনে দপ্তিয়র এলাকায় অপর এক অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করায় লিটন নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত লিটন ভূগোলহাট গ্রামের মো. আমির হোসেনের ছেলে। এছাড়া জনস্বার্থ রক্ষায় নিশ্চিন্তপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন জব্দ করে ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক জানান, সরকারি আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও সড়কের শৃঙ্খলা নষ্টকারীদের বিরুদ্ধে কোনো ছাড় নেই। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান আগামিতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর

হাইওয়ে ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধের দাবি
১৭/০৫/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান
১৬/০৫/২০২৬

বাসাইলে কৃষক হত্যায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
১৬/০৫/২০২৬

টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত
১৬/০৫/২০২৬

গোপালপুর উপজেলা যুবদল নেতাকে বহিষ্কার
১৫/০৫/২০২৬

সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে টাঙ্গাইলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে :: প্রতিমন্ত্রী টুকু
১৫/০৫/২০২৬
