রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৬ মে, ২০২৬ | প্রিন্ট:
ধানক্ষেত থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দেলদুয়ার প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে ধানক্ষেত থেকে স্বপ্না খাতুন (৪০) নামে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ মে) সকালে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত স্বপ্না খাতুন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ফরিদপুর পশ্চিমপাড়া গ্রামের আমসতের আলী সরদারের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারীর মরদেহ দেখতে পান। তৎক্ষণাৎ বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দেলদুয়ার থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

হাইওয়ে ও পশুর হাটে চাঁদাবাজি বন্ধের দাবি
১৭/০৫/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান
১৬/০৫/২০২৬

বাসাইলে কৃষক হত্যায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন
১৬/০৫/২০২৬

টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত
১৬/০৫/২০২৬

গোপালপুর উপজেলা যুবদল নেতাকে বহিষ্কার
১৫/০৫/২০২৬

সাংস্কৃতিক নগরী গড়ে তুলতে টাঙ্গাইলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে হবে :: প্রতিমন্ত্রী টুকু
১৫/০৫/২০২৬
