ডিবি পরিচয়ে চালকসহ স্বর্ণ ব্যবসায়ী অপহরণ

মির্জাপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুরে ডিবি পুলিশ পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ী ও তার গাড়িচালককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার(৫ এপ্রিল) দুপুরে মির্জাপুর উপজেলার মির্জাপুর-বালিয়া সড়কের ভাওড়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃত স্বর্ণ ব্যবসায়ীর নাম আজগর আলী। তার বাড়ি মির্জাপুর উপজেলার মারিশনপাড়া গ্রামে। তিনি আশুলিয়ার বাদাইল বাজারে স্বর্ণের ব্যবসা করেন। তার গাড়িচালকের নাম জানা যায়নি।
এলাকাবাসী জানায়, ব্যবসার কাজ শেষে আজগর আলী দুপুর ১টার দিকে প্রাইভেটকারে মির্জাপুর থেকে বাড়ি যাচ্ছিলেন। পথে ওই স্থানে একটি মাইক্রোবাস থামিয়ে ডিবি পুলিশের পোশাকপরা একজন মাইক্রোবাস থেকে নেমে আসেন। তিনি আজগর ও তার চালককে তাদের গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে তুলেন। এ সময় স্থানীয়দের ওই ব্যক্তি বলেন, ‘তাদের অপর একটি দল এসে প্রাইভেটকারটি নিয়ে যাবে।’ ডিবি পুলিশের পোশাকপরা ব্যক্তিটির কোমরে পিস্তল ও হাতে ওয়াকিটকি ছিল।
ভাওড়া ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, আজগর আলীর কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার রেখে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় মাইক্রোবাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর

মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২১/০৪/২০২৬

যমুনা নদীতে চলছে ১২ কোটি টাকার সরকারি বালু লুট
২০/০৪/২০২৬

মির্জাপুরে ঝুট ব্যবসায়ী আতিকুরকে হত্যার অভিযোগ
১৯/০৪/২০২৬

এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত
১৭/০৪/২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগ দুদকে
১৩/০৪/২০২৬

নাগরপুরে ইয়াবাসহ সহোদর গ্রেপ্তার
০৫/০৪/২০২৬
