নাগরপুরে ইয়াবাসহ সহোদর গ্রেপ্তার

নাগরপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২২পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে নাগরপুরের মোকনা ইউনিয়নের জগতলা পূর্বপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সহোদরদ্বয় হচ্ছেন- জগতলা পূর্বপাড়া গ্রামের কালাম শিকদারের ছেলে সাগর শিকদার(২২) ও সাব্বির শিকদার (২০)।
পুলিশ জানায়, নাগরপুর থানা পুলিশের একটি দল শনিবার রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এদিন গভীর রাতে কোনড়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন, পাশের জগতলা পূর্বপাড়ায় মাদক কেনাবেচা চলছে।
এ তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কিরণের চায়ের দোকানের সামনে অবস্থানরত দুই যুবক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে ১২পিস এবং সাব্বিরের কাছ থেকে ১০পিস মোট ২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে রোববার (৫ এপ্রিল) সকালে তাদেরকে থানায় আনা হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পর্কিত খবর

মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২১/০৪/২০২৬

যমুনা নদীতে চলছে ১২ কোটি টাকার সরকারি বালু লুট
২০/০৪/২০২৬

মির্জাপুরে ঝুট ব্যবসায়ী আতিকুরকে হত্যার অভিযোগ
১৯/০৪/২০২৬

এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত
১৭/০৪/২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগ দুদকে
১৩/০৪/২০২৬

ডিবি পরিচয়ে চালকসহ স্বর্ণ ব্যবসায়ী অপহরণ
০৫/০৪/২০২৬
