রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৬ জুন, ২০২৬ | প্রিন্ট:
মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালি-আলোচনা সভা অনুষ্ঠিত

মধুপুর প্রতিনিধি:
‘নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনতা বিষয়ক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৬ জুন) শনিবার মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে ওই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলা সদর ও ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উজ্জ্বল বৈরাগী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব কান্তি পাল প্রমুখ।
কর্মসূচিতে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টা জরুরি
১১/০৭/২০২৬

হাসপাতালে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা
১০/০৭/২০২৬

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
২৮/০৬/২০২৬

টাঙ্গাইলে সাংবাদিকের বাবার ইন্তেকাল
২৫/০৬/২০২৬

হাসপাতালের উপ-পরিচালককে শোকজ- সব ছুটি বাতিল!
১৭/০৬/২০২৬

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল :: প্রতিমন্ত্রী টুকু
২০/০৪/২০২৬
