বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩, ৯ মহররম ১৪৪৮
DristyTV

টাঙ্গাইলে সাংবাদিকের বাবার ইন্তেকাল

D
Dristy TVপ্রকাশ: ২৫ জুন, ২০২৬ দুপুর ১২:৪৩
টাঙ্গাইলে সাংবাদিকের বাবার ইন্তেকাল

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজবেলা পত্রিকার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিন্টুর বাবা আলহাজ আব্দুল হালিম বুধবার (২৪ জুন) রাতে ঢাকার সিএমএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ কন্যা ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল হালিম টাঙ্গাইল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজিপুর এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

টাঙ্গাইল পৌরসভার কাজিপুর এলাকার মাদ্রাসা পাড়া গোরস্থান ময়দানে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা নামাজে অংশ নেওয়া ব্যক্তিরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, আলহাজ আব্দুল হালিমের মৃত্যুতে টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ সাংবাদিক মহল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।