রবিবার ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৪ শাওয়াল ১৪৪৭
DristyTV

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

বাদশা সভাপতি-আনিস সাধারণ সম্পাদক

D
Dristy TVপ্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬ সকাল ০৬:৩৬
ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন

দৃষ্টি রিপোর্ট:

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএম- এ সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য সহ সাধারণরা সদস্য উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্টের উপর ২২ জন্য সদস্য দীর্ঘ সময় আলোচনা করেন।

এজিএম পরবর্তী নির্বাচন (জুরি বোর্ডের সিলেকশন) পর্ব পরিচালনা করেন টাঙ্গাইল সাংবাদিক ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রফিকুল ইসলাম রতন। সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ডে সর্ব সম্মতিক্রমে সাখাওয়াত হোসেন বাদশাকে সভাপতি ও আনিসুর রহমান খানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক ও সহ-সভাপতি ফোরদৌস সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তৌফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লিপি ও সাংস্কৃতিক সম্পাদক সালাহউদ্দিন বাদল।

নির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন- ড. হারুন রশিদ, আবু মোহাম্মদ মাছানী, সুবীর কুমার নাথ, খোরশেদ আলম আকাশ, রবিউল ইসলাম ও খন্দকার আছাব মাহমুদ।

সভায় টাঙ্গাইল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি খান মোহাম্মদ সালেক, সাবেক সাধারণ সম্পাদক জীবন ইসলাম, সাবেক সভাপতি গাফফার মাহমুদ ও আশরাফ আলী এবং সিনিয়র সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, সিনিয়র সদস্য জাহাঙ্গীর ফিরোজ ও কাজিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া ও ফিরোজ মান্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এক কথায় এই এজিএম ও নির্বাচনকে কেন্দ্র করে অনুষ্ঠানটি নবীন-প্রবীণ সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়েছিল।

উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম।