সমাজে সাংবাদিকদের অনেক দায়-দায়িত্ব রয়েছে :: বিচারপতি আব্দুল হাকিম

রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম বলেছেন, সমাজে সাংবাদিকদের অনেক দায়-দায়িত্ব রয়েছে। যে কারণে সাংবাদিকরাই সমাজের দর্পণ ও চতুর্থ স্তম্ভ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজবাড়ী সার্কিট হাউস কনফারেন্স রুমে এক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, আর সেটা যদি আমরা সাংবাদিকরা করতে না পারি তাহলে আমরা সাংবাদিক হতে পারব না।
তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ধরে রাখতে অপসাংবাদিকতা পরিহার, সত্যনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ প্রমুখ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামসুল হক, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম।
দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বিগত সরকার হামের টিকা নিয়ে অবহেলা করেছিল :: প্রতিমন্ত্রী টুকু
২০/০৪/২০২৬

নববর্ষের জনসমাগমে হাম ছড়ানোর তীব্র ঝুঁকি
১৩/০৪/২০২৬

শিশু সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ
১২/০৪/২০২৬

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন
১২/০৪/২০২৬

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীর মৃত্যু
০৬/০৪/২০২৬

সাগর-রুনি হত্যার বিচারে কালক্ষেপণে ‘ডিপ স্টেট’ দায়ী
০৬/০৪/২০২৬
