তিনদিন ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে

দৃষ্টি রিপোর্ট:
সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 (SMW5)-এর কনসোর্টিয়ামের একটি রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রক্ষণাবেক্ষণ কার্যক্রম আগামি ৯ এপ্রিল রাত ১০টা থেকে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত, মোট তিন দিন আট ঘণ্টা চলবে।
এ সময় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সিঙ্গাপুরমুখী সার্কিটসমূহ সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন। তবে রক্ষণাবেক্ষণ চলাকালে বিএসসিপিএলসি’র অপর সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই স্বাভাবিক সেবা পুনরায় নিশ্চিত করা যায়।
গ্রাহক ও সংশ্লিষ্টদের সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

টাঙ্গাইলে উচ্চ প্রোটিনের ‘সুপার ব্যানানা’ আবিষ্কার
২৫/০৬/২০২৬

টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
২০/০৬/২০২৬

মধুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
১১/০৪/২০২৬

গাজীপুরে গ্রামীণফোন গ্রাহকদের বিশেষ আয়োজন
০৯/০৪/২০২৬

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ
০৬/০৪/২০২৬

বিজ্ঞান-প্রযুক্তি মানবকল্যাণেরও অন্যতম ভিত্তি :: প্রযুক্তি মন্ত্রী
০৪/০৪/২০২৬
