টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ জুন) সকালে শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর মো. মোজাম্মেল হক খান।
দেশের আইটি প্রতিষ্ঠান ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড’ এই প্রকল্পের পরিচালনায় জেলার ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ’ ৭ম ব্যাচের পরীক্ষায় ২০১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, সহ-সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।
ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা শাখার সহকারী কো-অর্ডিনেটর তৌহিদুর রহমান, প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং ও প্রশিক্ষক অমিত মন্ডল, প্রশিক্ষক ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার মাহবুবুর রহমান সহ ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।
লিখিত পরীক্ষার চুড়ান্ত ফলাফল এসএমএস -এর মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে এবং আগামিকাল রোববার(২১ জুন) মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং-এর মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এই পরীক্ষা নেওয়া হচ্ছে। ২০২৪ সাল থেকে দেশের ৬৪ জেলায় যুব ও যুব মহিলাদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

মধুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
১১/০৪/২০২৬

গাজীপুরে গ্রামীণফোন গ্রাহকদের বিশেষ আয়োজন
০৯/০৪/২০২৬

তিনদিন ইন্টারনেট সেবা বিঘ্ন ঘটতে পারে
০৮/০৪/২০২৬

ফোনে গোপন নজরদারি চালাচ্ছে যেসব অ্যাপ
০৬/০৪/২০২৬

বিজ্ঞান-প্রযুক্তি মানবকল্যাণেরও অন্যতম ভিত্তি :: প্রযুক্তি মন্ত্রী
০৪/০৪/২০২৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
০৩/০৪/২০২৬
