শনিবার ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭
DristyTV

মধুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

D
Dristy TVপ্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ দুপুর ০১:০৬
মধুপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

মধুপুর প্রতিনিধি:

‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের মধুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মধুপুর উপজেলা পরিষদ চত্বরে শনিবার (১১ এপ্রিল) সকালে দু’দিন ব্যাপী ওই মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজিত এই মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর পৃষ্ঠপোষকতা করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল, বীর মুক্তিযোদ্ধা এমএ সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপি সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স, পৌর বিএনপির সাধারণত সম্পাদক খন্দকার আব্দুল মোতালিব, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক লতিফ পান্না প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ মহি উদ্দিন আহমেদ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীমহল উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন সহ মধুপুর উপজেলা বিএনপি নেতা কর্মী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকগণ। বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্টর প্রদর্শন করেন।