মঙ্গলবার ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩, ৭ মহররম ১৪৪৮
DristyTV

ভূঞাপুরে ওষুধের পাঁচ দোকানে জরিমানা

D
Dristy TVপ্রকাশ: ২৩ জুন, ২০২৬ দুপুর ০৩:১০
ভূঞাপুরে ওষুধের পাঁচ দোকানে জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরের বাসস্ট্যাণ্ডে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে পাঁচটি ফার্মেসীতে অভিযান চালিয়ে ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ঔষধ প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সমন্বয়ে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রি ও সংরক্ষণের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।

টাঙ্গাইল ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল জানান, ওই অভিযানে পাঁচটি ফার্মেসীকে প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ওষুধ বিক্রি, আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি এবং সংরক্ষণের অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস্ আইন-২০২৩’ এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারার লংঘনে পাঁচটি মামলায় ২০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ওষুধের বাজার ব্যবস্থপনা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।