রবিবার ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩, ৫ মহররম ১৪৪৮
DristyTV

ভূঞাপুরের ফজলু মল্লিক গ্রেপ্তার

D
Dristy TVপ্রকাশ: ২১ জুন, ২০২৬ দুপুর ০১:৫৫
ভূঞাপুরের ফজলু মল্লিক গ্রেপ্তার

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইল সদর থানায় দায়ের করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন সংক্রান্ত মামলার আসামি ও আন্দোলন দমনে অর্থদাতা হিসেবে অভিযুক্ত ভূঞাপুরের বেকু(খননযন্ত্র) ব্যবসায়ী ফজলু মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) শহরের বাসটার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দমন-পীড়নে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত ফজলু মল্লিক। ২০২৪ সালের ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলন দমাতে তিনি অর্থের যোগান দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে সদর থানায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) রুহুল আমিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি ফজলু মল্লিককে গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ওই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।