যমুনায় বালুখেকোর থাবা :: এক লাখ টাকা জরিমানা

দৃষ্টি রিপোর্ট:
যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে মো. হানিফ আলী নামে এক ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। টাকা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে তাকে ওই জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হানিফ আলী একই উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া গ্রামের সোহরাব আলীর ছেলে।
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদী ঘাটে শনিবার (৬ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসানের নেতৃত্বাধঅন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান চালায়।
ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান জানান, সরকারি নিয়ম অমান্য করে এক শ্রেণির অসাধু বালু ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে যমুনা নদীতে অবৈধ ও অননুমোদিতভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল।
ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। পরে তারা দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় ভূঞাপুর থানা পুলিশ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

১৪৪ ধারা উপেক্ষা করে দুই গ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাংচুর
০৫/০৬/২০২৬

নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার : গ্রেপ্তার ৫
০৪/০৬/২০২৬

যমুনায় ডাকাতির ষড়যন্ত্রের ছক নস্যাৎ
০৩/০৬/২০২৬

এলাকাবাসী মরদেহের ময়নাতদন্ত চায়!
০২/০৬/২০২৬

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
২৬/০৫/২০২৬

মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২১/০৪/২০২৬
