রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৬ জুন, ২০২৬ | প্রিন্ট:
যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে ১৮ কিলোমিটার যানজট

দৃষ্টি রিপোর্ট:
যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সেতু এলাকা থেকে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার জুড়ে উত্তরবঙ্গগামকী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। শনিবার(৬ জুন) সকালে যমুনা সেতুর ওপর ও আশপাশের এলাকায় কয়েকটি বিভিন্ন যানবাহন বিকল হওয়ায় মহাসড়কে ওই যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যানজটের কারণে অনেক যানবাহন ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে। বিশেষ করে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকের যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন শ্রমিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলেঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপে ও সেতুর ওপর গাড়ি বিকল হওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। বিকল হওয়া যানবাহনগুলো দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন। দ্রুতই মহাসড়কে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার
০৩/০৬/২০২৬

টাঙ্গাইলের মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে
০১/০৬/২০২৬

বাস, ট্রেন ও লঞ্চে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ
৩১/০৫/২০২৬

জেনে নিন- এ সপ্তাহের রাশিফল
৩০/০৫/২০২৬

ভাতকুড়া-নলুয়া সড়কে ফোরলেনের কাজ অচিরেই শুরু হবে :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
১৮/০৪/২০২৬

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে নিরাপত্তা নিশ্চিতের দাবি
১৭/০৪/২০২৬
