বৃহস্পতিবার ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৮ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার : গ্রেপ্তার ৫

D
Dristy TVপ্রকাশ: ৪ জুন, ২০২৬ দুপুর ১২:৩৬
নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার : গ্রেপ্তার ৫

দৃষ্টি রিপোর্ট:

টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের চারদিন পর যুবদল কর্মী মিন্টু খানের(৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩ জুন) গভীর রাতে ঘাটাইল উপজেলার কাউন্টার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবদল কর্মী আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, মিন্টু গত রোববার(৩১ মে) সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি৷ পরে বুধবার গভীর রাতে বিলের মধ্যে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোকছেদুর রহমান জানান, বুধবার গভীর রাতে অর্ধগলিত অবস্থায় মিন্টু খানের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।