যমুনায় ডাকাতির ষড়যন্ত্রের ছক নস্যাৎ
নৌকাসহ ৫ ডাকাত জনতার কব্জায়

ইমরুল হাসান বাবু:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কুকাদাইর এলাকায় যমুনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। ষড়যন্ত্রের ছক কষতেই চোখে পরে জনতার। স্থানীয় জনতা নৌকাসহ ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। বুধবার (৩ জুন) ভোরে উপজেলার কুকাদাইর এলাকার যমুনা নদী সংলগ্ন কালা সড়কের কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন- গাজীপুর জেলার আ. রশিদের ছেলে মো. রুবেল(৩৯), একই এলাকার মৃত কালু মিয়ার ছেলে মো. ইব্রাহীম(২১), মৃত আব্দুল মালেকের ছেলে মো. ছাত্তার(৩০), টাঙ্গাইল সদর উপজেলার ধরেরবাড়ী গ্রামের আদম আলীর ছেলে হুমায়ুন(৩৫) এবং ভূঞাপুর উপজেলার মেঘারপটল গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. মিলন(২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ভোরে যমুনা নদীতে একটি নৌকার চলাফেরা ও গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা একটি ডাকাত দলের সদস্য বলে প্রতীয়মান হয়। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, এসব অস্ত্র ব্যবহার করে তারা নদীপথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে খবর দিয়ে তাদেরকে ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, প্রাথমিক তদন্তে আটক ব্যক্তিরা একটি ডাকাত দলের সদস্য বলে জানাগেছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মঞ্জুরুল ইসলাম জানান, বুধবার ভোরে যমুনার কুকাদাইর এলাকায় পাঁচজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয়রা তাদের আটক করে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

এলাকাবাসী মরদেহের ময়নাতদন্ত চায়!
০২/০৬/২০২৬

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
২৬/০৫/২০২৬

মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
২১/০৪/২০২৬

যমুনা নদীতে চলছে ১২ কোটি টাকার সরকারি বালু লুট
২০/০৪/২০২৬

মির্জাপুরে ঝুট ব্যবসায়ী আতিকুরকে হত্যার অভিযোগ
১৯/০৪/২০২৬

এমপি গ্রুপের হামলায় বিএনপির চার নেতাকর্মী আহত
১৭/০৪/২০২৬
