রিপোর্ট করেছেন: Bulbul Mullick
প্রকাশ: ৭ জুন, ২০২৬ | প্রিন্ট:
ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাথী আকতার (৩৬) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার(৭ জুন) সকালে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাথী আকতার মাঝালিয়া বাজারের মুদি দোকানদার বাদল মিয়ার স্ত্রী।
জানা যায়, টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমানের নেতৃত্বে একটি চৌকস টিম গোপণে খবর পেয়ে মাঝালিয়া বাজারে অভিযান চালায়। অভিযান চলাকালে বাজারের একটি মুদি দোকানে তল্লাশি করে ওই দোকান ঘর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৯০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুর রহমান জানান, জব্দ আলামতসহ গ্রেপ্তারকৃত সাথী আকতারের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

যমুনায় বালুখেকোর থাবা :: এক লাখ টাকা জরিমানা
০৬/০৬/২০২৬

১৪৪ ধারা উপেক্ষা করে দুই গ্রামে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগ-ভাংচুর
০৫/০৬/২০২৬

নিখোঁজ যুবদল কর্মীর মরদেহ উদ্ধার : গ্রেপ্তার ৫
০৪/০৬/২০২৬

যমুনায় ডাকাতির ষড়যন্ত্রের ছক নস্যাৎ
০৩/০৬/২০২৬

এলাকাবাসী মরদেহের ময়নাতদন্ত চায়!
০২/০৬/২০২৬

কালিহাতীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
২৬/০৫/২০২৬
