টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগে শ্রেষ্ঠ

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক ও সদস্য সচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।
টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন।
অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি তিনি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রেখেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেওয়া উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে।
নিভৃতচারী শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তাঁর মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন মানুষ মনে করে- রাষ্ট্র তার পাশে আছে।
জেলার বিদ্যানুরাগী জেলা প্রশাসক শরীফা হক আশা প্রকাশ করেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে তাঁর গৃহীত কর্মসূচি একদিন সারাদেশে বিস্তৃত হবে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

এই সপ্তাহের রাশিফল
২৫/০৭/২০২৬

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ
২৪/০৭/২০২৬

গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসির পর স্পিকারকে জামায়াতের চিঠি
২৩/০৭/২০২৬

৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৬১৬৫ জন
২৩/০৭/২০২৬

দেশের বাজারে সোনার দাম বাড়ল
২২/০৭/২০২৬

টাঙ্গাইলে ‘নজরুল বর্ষে’র আনুষ্ঠানিক উদ্বোধন
০২/০৭/২০২৬
