রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৩১ মে, ২০২৬ | প্রিন্ট:
সাত জেলায় বজ্রবৃষ্টির আভাস

দৃষ্টি নিউজ:
দেশের পাঁচ বিভাগে বয়ে যেতে পারে তাপপ্রবাহ। এতে গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সাত জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছেন। রোববার (৩১ মে) সকালে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ তথ্য জানান।
তিনি ফেসবুকে লিখেছেন, রোববার সকাল ৭টার পর থেকে বিকেল ৫টার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জেলার ওপরে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কক্সবা জার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রাম জেলা এবং সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ ও মৌলভীবা জার জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। দেশের বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
দেশের বিভিন্ন বিভাগের ওপর দিয়ে আজ মৃদু তাপপ্রবাহ অতিক্রম করার আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, রাজশাহী, ঢাকা, রংপুর, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপরে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানান মোস্তফা কামাল পলাশ।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
