রবিবার ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৪ জিলহজ্জ ১৪৪৭
DristyTV

ভূঞাপুরে বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

D
Dristy TVপ্রকাশ: ৩১ মে, ২০২৬ সকাল ১০:১৯
ভূঞাপুরে বাস-বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

ভূঞাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক আলম। রোববার(৩১ মে) দুপুরে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আকন্দ পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর বাজার থেকে আলম ও সুরুজ আকন্দ মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পশ্চিম ভূঞাপুরে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আকন্দ নিহত হন। আহত হন মোটরসাইকেল চালক আলম। তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) সাব্বির রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।