রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ৯ জুলাই, ২০২৬ | প্রিন্ট:
টাঙ্গাইলে বন্যার আগাম পূর্বাভাস ভিত্তিক প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

দৃষ্টি রিপোর্ট:
টাঙ্গাইলে সম্ভাব্য মৌসুমি বন্যার পূর্বাভাস পাওয়ার পর ১০ দিন আগে থেকেই কীভাবে ধাপে ধাপে আগাম প্রস্তুতি গ্রহণ করে জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানো যায় এবং বন্যাকালে নৌদুর্ঘটনা ঘটলে কীভাবে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা যায় সে লক্ষ্যে ‘আগাম পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতি মহড়া’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মো. সেলিম মিঞা।
ষ্টার্ট নেটওয়ার্ক সহযোগিতায় ও মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর বাস্তবায়নে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের ধলেশ্বরী নদীর তীরে বালিয়াপাড়া এলাকায় ওই প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
মাহমুদ নগর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আব্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মো. আখতারুজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মোহাম্মদ একরামুল হক, মানব মুক্তি সংস্থা (এমএমএস) এর সমন্বয়কারী মিজানুর রহমান, প্রজেক্ট ম্যানেজার মো. মিজানুর রহমান, ম্যানেজার(এডমিন) রবিউল ইসলাম, মনিটরিং অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

টাঙ্গাইলে ৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৩০ জনের, রেলে মৃত ১৮
০৯/০৭/২০২৬

মধুপুরে প্রাইভেটকারের চাপায় ভারসাম্যহীন নারী নিহত
০৭/০৭/২০২৬

দেশে জুলাই-আগস্টে ভয়াবহ বন্যার আশঙ্কা
০৩/০৭/২০২৬

ছাগল ছানা উদ্ধারে গিয়ে চার গারো আদিবাসীর মর্মান্তিক মৃত্যু
২০/০৬/২০২৬

পানিতে ডুবে চাচা-ভাতিজার সলিল সমাধি
১৯/০৬/২০২৬

সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ৪
০৯/০৬/২০২৬
