চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতাল গড়ে তোলা হবে :: প্রতিমন্ত্রী টুকু

দৃষ্টি রিপোর্ট:
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুক এমপি বলছেন, আমরা কাজে বিশ্বাসী। কাজের মধ্য দিয়ে জনগনের আস্থা ও ভালবাসা পুরণ করতে চাই। বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, ইনশাল্লাহ প্রত্যেকটি প্রতিশ্রুতি নিজে নিজেই চিহ্নিত করে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছি। মঙ্গলবার (১২ মে) বিকালে জেলা পরিষদের হলরুমে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গাইল-৫(সদর) আসনের এমপি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, চরাঞ্চলে মানুষের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি হাসপাতাল গড়ে তোলার বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলে যমুনার নদীর তীর ঘেষা বেশ কিছু ইউনিয়ন রয়েছে।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে সবচেয়ে বেশি উন্নয়নে করার চেষ্টা করব। পাঁচ বছর পর যদি উন্নয়নের তালিকা হয় তাহলে টাঙ্গাইল সদর হবে এক নম্বর।
প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে মাদক। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন তাদের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ হয়। বিশেষ করে স্কুল, কলেজ, মসজিদ এবং মাদ্রাসাগুলোতে দায়িত্বরত কর্মকর্তারা মাদক সম্পর্কে কাউন্সেলিং অথবা সচেতনতামূলক কথা বলে যুব সমাজকে সচেতন করতে পারেন।
টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসিরের সভাপতিত্বে সদর উপজেলার বিভিন্ন প্রকল্পের ওই চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ। এ সময় বিভিন্ন প্রকল্পের প্রায় ৪০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
সম্পর্কিত খবর

কাল টাঙ্গাইলের ইতিহাসে এক হৃদয়বিদারক দিন
১২/০৫/২০২৬

কৃষক হত্যা মামলার আসামি গ্রেপ্তার
১১/০৫/২০২৬

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন
১১/০৫/২০২৬

এলেঙ্গায় চলন্ত বাস থেকে ৪০০পিস ইয়াবাসহ যাত্রী আটক
০৯/০৫/২০২৬

রেড ক্রিসেণ্টের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ
০৯/০৫/২০২৬

জেন্ডার অ্যাকশন লার্নিং সিস্টেম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত
০৯/০৫/২০২৬
