স্কাউট দিবসে গোপালপুরে র্যালি ও বৃক্ষরোপণ

গোপালপুর প্রতিনিধি:
‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার’- প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মঙ্গলবার (৮ এপ্রিল) বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করে। পরে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্কাউট কমিশনার জোবায়ের হক আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নরুল ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুল হাই, কোষাধ্যক্ষ ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা, উপজেলা স্কাউট লিডার মাহবুবা ইয়াছমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহছেনা খানম এবং সুতি ভিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা।
বক্তারা বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই
২৯/০৬/২০২৬

আধুনিকতার আগ্রাসনে কোণঠাসা আদিবাসী কৃষ্টি
২১/০৬/২০২৬

টাঙ্গাইলের দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!
১৯/০৬/২০২৬

শিল্পকলায় ৮ দিনের নাট্য উৎসব শুরু
১২/০৬/২০২৬

ভাসানী হল সংস্কারের মাধ্যমে ‘মডেল টাঙ্গাইল’ গড়া হবে :: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১২/০৬/২০২৬

সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় তিন মাসের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা
৩১/০৫/২০২৬
