কালিহাতী রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
মতিন সভাপতি কামরুল সম্পাদক

কালিহাতী প্রতিনিধি:
নতুন উদ্যম ও প্রত্যয়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কর্মরত সাংবাদিকদের সংগঠন কালিহাতী রিপোর্টার্স ক্লাব। এ উপলক্ষে শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের চায়না বাঁধ এলাকায় আয়োজিত এক আনন্দঘন বনভোজন ও মতবিনিময় অনুষ্ঠানে সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে মনিরুজ্জামান মতিনকে সভাপতি এবং কামরুল হাসানকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি কামরুল হাসান মিয়া (ডেইলি অবজারভার) ও রাইসুল ইসলাম লিটন (যায়যায়দিন), সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোহেল রানা (প্রতিদিনের বাংলাদেশ), যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন আলম (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক শুভ্র মজুমদার (ঢাকা পোস্ট ৭১), কোষাধ্যক্ষ মো. শাহ আলম (কালবেলা), ক্রীড়া সম্পাদক নুর নবী রবিন (বাংলাদেশের আলো), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম (দৈনিক নিরপেক্ষ), আইন বিষয়ক সম্পাদক মো. আশিক (দেশ প্রতিদিন) এবং দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম লিটন (বাংলার সময়)।
কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মীর আনোয়ার হোসেন (সমকাল), আবুল কালাম আজাদ (ভোরের কাগজ), তারেক আহমেদ (যুগান্তর), মেহেদী হাসান চৌধুরী (আনন্দ টিভি) ও মুশফিকুর রহমান মিল্টন (রূপালী বাংলাদেশ)। এছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন, গৌরাঙ্গ বিশ্বাস (সময়ের প্রত্যাশা), রঞ্জন কৃষ্ণ পণ্ডিত (আলোকিত বাংলাদেশ), দুলাল হোসেন রানা (সাপ্তাহিক পাপিয়া), শাহ আলম (দৈনিক গণকণ্ঠ), সাব্বির আহমেদ আব্বাসী (দৈনিক নবচেতনা), আতোয়ার রহমান মিয়া (ভোরের দর্পণ), আব্দুস সাত্তার (ভোরের পাতা) এবং ইমরুল হাসান বাবু (ইসলামিক টিভি)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতার বিকাশ, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে কালিহাতী রিপোর্টার্স ক্লাব কাজ করবে। একই সঙ্গে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

সাংবাদিক নিবন্ধন : সময়ের দাবি, তবে....
২২/০৭/২০২৬

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমন্বিত প্রচেষ্টা জরুরি
১১/০৭/২০২৬

হাসপাতালে রোগীবান্ধব উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সভা
১০/০৭/২০২৬

টাঙ্গাইলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন
২৮/০৬/২০২৬

টাঙ্গাইলে সাংবাদিকের বাবার ইন্তেকাল
২৫/০৬/২০২৬

হাসপাতালের উপ-পরিচালককে শোকজ- সব ছুটি বাতিল!
১৭/০৬/২০২৬
