বাসাইলে কৃষক হত্যায় আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন

বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে কৃষক আনছের আলী হত্যা মামলার আসামি লাভু মিয়া ওরফে লেবু মেলেটারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের গ্রাম কলিয়াবাসীর উদ্যোগে ওই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এরআগে তারা উপজেলার কলিয়া বটতলা এলাকা থেকে মিছিলটি নিয়ে বাসাইল জিরো পয়েন্টে সমবেত হয়। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, তার ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা মিনহাজ মিয়া, ছালমা আক্তার ও আলেয়া বেগম প্রমুখ।
বক্তারা বলেন, অভিযুক্ত লেবু মেলেটারী কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করে। একজন সহজ-সরল মানুষকে এভাবে হত্যা করে তিনি চরম দৃষ্টতা দেখিয়েছেন। লেবু মেলেটারী একজন উচ্ছ্বৃঙ্খল লোক। সম্প্রতি লেবু মেলেটারী গ্রেপ্তার হয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় জামিনে মুক্ত হয়ে কৃষক পরিবারটির অঅরো ক্ষতি করতে পারে। বক্তারা লেবু মেলেটারীর ফাঁসি দাবি করেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি বাসাইল উপজেলার কলিয়া গ্রামে কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলীকে হত্যা করেন লেবু মেলেটারী। মামলার পর লেবু মেলেটারী আত্মগোপনে চলে যান। পরে ১০ মে টাঙ্গাইলের র্যাব-১৪ টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে লেবু মেলেটারীকে গ্রেপ্তার করে।
বাসাইল থানার অফিসার ইসচার্জ(ওসি) আলমগীর কবির জানান, মানববন্ধন শেষে নিহতের পরিবার থানায় এসেছিল। আসামি গ্রেপ্তার হয়েছে। তদন্ত শেষে মামলাটির চার্জশিট দ্রুতই আদালতে জমা দেওয়া হবে।
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

যমুনার ভাঙন রোধে অচিরেই স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে :: পানিসম্পদ মন্ত্রী
২২/০৫/২০২৬

যমুনা সেতু মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
২২/০৫/২০২৬

অবৈধ উপায়ে আসা পশুর কোরবানি কতটা সমীচীন? :: প্রতিমন্ত্রী টুকু
২১/০৫/২০২৬

টুং-টাং শব্দে চলছে কামারদের ব্যস্ততা
২১/০৫/২০২৬

মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু
২১/০৫/২০২৬

জেনে নিন আজকের রাশিফল
২১/০৫/২০২৬
