রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ১৬ মে, ২০২৬ | প্রিন্ট:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য শহিদুল ইসলামের যোগদান

দৃষ্টি রিপোর্ট:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য(ভাইস-চ্যান্সেলর) হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। শনিবার(১৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে তিনি প্রথমে মজলুম জননেতা মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন এবং মাজার জিয়ারত করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এরপর উপাচার্যের (ভাইস-চ্যান্সেলর) কার্যালয়ে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ নতুন উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্থান্তর করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রভোস্ট ও সকল অফিস প্রধানদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
উল্লেখ্য, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য(চ্যান্সেলর) এ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামকে চার বছরের জন্য নিয়োগ প্রদান করেন। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা, বহুমাত্রিক গবেষণা এবং বর্ণাঢ্য প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে পেয়ে বিশ্ববিদ্যালয় পরিবারে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
প্রকাশক: DristyTV
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ঠিকানা: জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০
ফোন: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩
ইমেইল: dristytvnews@gmail.com
ইমেইল: dristytvnews@gmail.com
সম্পর্কিত খবর

যমুনার ভাঙন রোধে অচিরেই স্থায়ী বাঁধ নির্মাণ শুরু হবে :: পানিসম্পদ মন্ত্রী
২২/০৫/২০২৬

যমুনা সেতু মহাসড়কে ৭ কিলোমিটার যানজট
২২/০৫/২০২৬

অবৈধ উপায়ে আসা পশুর কোরবানি কতটা সমীচীন? :: প্রতিমন্ত্রী টুকু
২১/০৫/২০২৬

টুং-টাং শব্দে চলছে কামারদের ব্যস্ততা
২১/০৫/২০২৬

মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই মিলতে পারে দীর্ঘায়ু
২১/০৫/২০২৬

জেনে নিন আজকের রাশিফল
২১/০৫/২০২৬
