রবিবার ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩, ৯ জিলকদ ১৪৪৭
DristyTV

টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

D
Dristy TVপ্রকাশ: ২৪ এপ্রিল, ২০২৬ দুপুর ০২:৫৮
টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন

দৃষ্টি নিউজ:

বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে ১০ দিনব্যাপী ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন (বিসিক) উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(২৪ এপ্রিল) বিকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বেলুন ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, বিসিক এর ঢাকা আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মানছুরুল করিম, বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক শাহনাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিসিক উদ্যোক্তা মেলায় স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উদ্যোক্তারা নতুন ক্রেতা ও ব্যবসায়িক সুযোগ তৈরি করতে পারবেন- যা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিসিক মেলার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্যের প্রসারতা ও ব্রান্ডিং করা সুযোগ পেয়ে থাকে। এ মেলার মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আয়োজকরা জানায়, জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিসিক টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে এ মেলায় ৬৫টি স্টলে উদ্যোক্তারা দেশীয় পণ্য, হস্তশিল্প, খাদ্যদ্রব্যসহ তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করছেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আগাুম ৩মে পর্যন্ত এ মেলা চলবে।

টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন | DristyTV