টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে :: প্রতিমন্ত্রী টুকু

দৃষ্টি নিউজ:
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা ও সকলের সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, আমাদের এই টাঙ্গাইল ঢাকার খুব কাছাকাছি জেলা। এই জেলাকে এক সময় সাংস্কৃতিক ও ক্রীড়া নগরী বলা হতো- সেই জায়গাটা আমরা অনেকাংশেই হারিয়ে ফেলেছি। সেটাকে আবার ফিরিয়ে আনতে সাহিত্য চর্চাকে বাড়িয়ে সকলের সহযোগিতায় এবং সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই জেলাকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের ঐতিহ্যবাহী টাঙ্গাইলক্লাবে ‘সময়ের সাহিত্য কণ্ঠ’ পরিবারের আয়োজনে কবিতা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনে যারা জড়িত রয়েছেন তাদের যদি কাজের পরিবেশ তৈরি করে দেওয়া যায় তাহলে টাঙ্গাইলকে খুব তাড়াতাড়ি সাংস্কৃতিক নগরী হিসাবে ঘোষণা করা সম্ভব হবে। এতে স্থানীয় ঐতিহ্য, লোকশিল্প এবং আধুনিক সংস্কৃতির মেলবন্ধন ঘটানো খুবই জরুরি।
আধুনিক টাঙ্গাইল গড়ে তোলার ক্ষেত্রে সকলের সহযোগিতা চেয়ে তিনি বলেন, টাঙ্গাইলকে কিশোর গ্যাংমুক্ত রাখতে চাই। বিগত দিনে ফ্যাসিবাদরা টাঙ্গাইলকে সন্ত্রাসের নগরী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সেই অপবাদের জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। কোন ভাবেই কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজরা আশ্রয়-প্রশ্রয় যাতে না পায়। কারো একার পক্ষে কিন্তু সব কাজ সম্ভব নয়। পাশে যারা থাকে তাদের সকলের সহযোগিতার প্রয়োজন হয়।
৭০ দশকের অন্যতম কবি মাহমুদ কামালের সভাপতিত্বে ওই কবিতা উৎসবের উদ্বোধন করেন, ষাটের দশকে কবি বীরমুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কবি আযাদ কামাল, ড. ইউসুফ খান, কবি বাদল প্রমুখ।
কবিতা উৎসবে জেলার সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিরা অংশ নেন।
সম্পর্কিত খবর

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
২৬/০৪/২০২৬

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ
২৬/০৪/২০২৬

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী
২৫/০৪/২০২৬

টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
২৪/০৪/২০২৬

বদলি হওয়া প্রকৌশলীর চেয়ার আঁকড়ে রাখার অভিযোগ!
২৪/০৪/২০২৬

ঘাটাইলে সাতটি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা :: ২৩ লাখ টাকা জরিমানা
২৪/০৪/২০২৬
