ঘাটাইলে সাতটি অবৈধ ইটভাটা বন্ধ ঘোষণা :: ২৩ লাখ টাকা জরিমানা

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাতটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনব্যাপী এ অভিযানে সাতটি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা এবং মোট ২৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও একটি ইট ভাটার কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল।
অভিযানে ঘাটাইল উপজেলার ব্রাহ্মনশাসন এলাকার স্বদেশ ব্রিকস ফিল্ডের কিলন ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করে পাঁচ লাখ টাকা জরিমানা, লাউয়াগ্রাম এলাকার লিটন ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে পাঁচ লাখ টাকা জরিমানা, ঘাটাইল ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, চাঁনতারা এলাকার মৌ ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে দুই লাখ টাকা জরিমানা, এমএম ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে পাঁচ লাখ টাকা জরিমানা, নবযুগ বিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং হরিপুর এলাকার ডিজিটাল ব্রিকসের কার্যক্রম বন্ধ ঘোষণা করে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান চলাকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা এ এইচ এম জিয়াউর রহমান, বাংলাদেশ পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এর টীম উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান হয়, পরিবেশ সুরক্ষায় টাঙ্গাইল জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।
সম্পর্কিত খবর

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী
২৫/০৪/২০২৬

টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
২৪/০৪/২০২৬

টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে :: প্রতিমন্ত্রী টুকু
২৪/০৪/২০২৬

বদলি হওয়া প্রকৌশলীর চেয়ার আঁকড়ে রাখার অভিযোগ!
২৪/০৪/২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ
২৩/০৪/২০২৬

টাঙ্গাইলে ১৭ মোবাইল উদ্ধার :: তিন ছিনতাইকারী গ্রেপ্তার
২৩/০৪/২০২৬
