টাঙ্গাইলে ১৭ মোবাইল উদ্ধার :: তিন ছিনতাইকারী গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরে সংঘটিত দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনার ১৭টি মোবাইল উদ্ধার করেছে সদর থানা পুলিশ। প্রযুক্তি নির্ভর তদন্তে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
পুলিশ জানায়, গত ১৯ এপ্রিল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপককে লক্ষ্য করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীরা চাপাতি প্রদর্শন করে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনার পরপরই ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে আধুনিক প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রুবেল মিয়া(৩৬), সম্রাট(৩৮) ও মনিরুজ্জামান(৪৬) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ছাড়া আরও ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর

পানিতে ডুবে কুমুদিনী কলেজের শিক্ষার্থীর মৃত্যু
২৬/০৪/২০২৬

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
২৬/০৪/২০২৬

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ
২৬/০৪/২০২৬

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী
২৫/০৪/২০২৬

টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
২৪/০৪/২০২৬

টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে :: প্রতিমন্ত্রী টুকু
২৪/০৪/২০২৬
