রিপোর্ট করেছেন: Dristy TV
প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২৬ | প্রিন্ট:
পানিতে ডুবে কুমুদিনী কলেজের শিক্ষার্থীর মৃত্যু

দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী সরকারি কুমুদিনী কলেজ ক্যাম্পাসের পুকুরের পানিতে ডুবে সাকিবা ইসলাম স্বর্ণা (১৭) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি কলেজটির উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী এবং ধনবাড়ী উপজেলার সরদা পাড়ার শফিকুল ইসলামের মেয়ে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান জানান, এদিন বিকালে বৃষ্টিতে ভিজে কলেজের ভেতরের পুকুরে সাকিবা সহ তিন বান্ধবী গোসল করতে নামে। এ সময় দুই বান্ধবী পুকুর থেকে উঠে এলেও অসাবধানতাবশত সাকিবা পানিতে ডুবে যান। সহপাঠীরা বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবার, এলাকা ও কলেজ ক্যাম্পাসে শোকের মাতম বইছে। মরদেহ বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গের রয়েছে।
প্রকাশক: ডেমো নেম
সম্পর্কিত খবর

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি হতে পারে
২৬/০৪/২০২৬

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ
২৬/০৪/২০২৬

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী
২৫/০৪/২০২৬

টাঙ্গাইল ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন
২৪/০৪/২০২৬

টাঙ্গাইলকে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক নগরী হিসেবে গড়ে তোলা হবে :: প্রতিমন্ত্রী টুকু
২৪/০৪/২০২৬

বদলি হওয়া প্রকৌশলীর চেয়ার আঁকড়ে রাখার অভিযোগ!
২৪/০৪/২০২৬
