সোমবার ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩, ১০ জিলকদ ১৪৪৭
DristyTV

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী

D
Dristy TVপ্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪২
আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী

দৃষ্টি নিউজ:

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, তারেক রহমান দেশ পরিচালনায় সব কিছুতে স্বচ্ছতা সাধন করছেন এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন স্বচ্ছতা সাধন করতে। যে কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ হলরুমে খরিপ-১ মৌসুমে আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, তারেক রহমান চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন। বাংলাদেশের সব জনগণের সহযোগিতায় আমরা সফল হব ইনশাআল্লাহ।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. হেলাল উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মন সহ প্রান্তিক পর্যায়ের কৃষক ও খামারিরা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতে ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি :: মুক্তিযুদ্ধ মন্ত্রী | DristyTV